কালী পুজোতেও মণ্ডপে থিমের লড়াই খড়্গপুরে. আর সেই মন্ডপ দেখতেই ভিড় জমাচ্ছেন দর্শকরা। খড়গপুর শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের আবহানি ক্লাবের তরফে আয়োজিত হয়েছে কালীপুজো। পূজা মন্ডপের এ বছরের থিম তাদের ফিরে চলো মাটির টানে। আজ সোমবার রাত্রি প্রায় নটা নাগাদ পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই দেখা গেল ব্যাপক মানুষের ভিড় মন্ডপে।