প্রসঙ্গত প্রতিবছরের মতো এ বছরও তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতায় হবে ২১ শে জুলাই ধর্মতলার ডাক তৃণমূলের। সেদিন দুপুরে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে নদিয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা সভাপতি মহুয়া মৈত্র, চেয়ারম্যান রূপবানুর রহমান সহ জেলা নেতৃত্ব গন। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি অয়ন দত্ত সহ অন্যান্যরা।