শালবনি: কুলডিহা প্রাইমারি স্কুলে কাঁটাতারের বেড়া, শালবনীর ভীমপুরে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অর্থ তছরূপেরও অভিযোগ
শালবনী ব্লকের ভীমপুর ৬ নং অঞ্চলের কুলডিহা প্রাইমারি স্কুলের খেলার মাঠে কাঁটাতারের বাউন্ডারি দেওয়ায় স্থানীয় অভিভাবক ও জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা নিরাপদ বাউন্ডারি এবং খেলার উপযুক্ত পরিবেশের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, এই বাউন্ডারি তৈরির প্রকল্পে ৯৭,৮৮১ টাকা খরচ দেখানো হলেও, বাস্তবে কাজের মান ও পরিমাণ ২৫-৩০ হাজার টাকার বেশি নয়।