SIR-এর নামে নাগরিক হেনস্থার অভিযোগে তুলে খেরবাড়ি হাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল। রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরবাড়ি হাট বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল। এস আই আর এর নামে সাধারণ মানুষের উপর হেনস্থার অভিযোগ তুলে মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের স্লোগান ছিল এস আই আর এর নামে জনসাধারণকে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি।