গণতন্ত্র রক্ষা ও বৈধ ঘটাধিকার রক্ষার স্বার্থে জনবিরোধী SIR এর চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী ব্লকের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভা করা হচ্ছে। মঙ্গলবার কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া অঞ্চলে কাঁচরাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ সভা করা হলো। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল সহ, ব্লক তৃণমূলে নেতৃত্ব এবং কাঁচরাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।