রাজারহাট–নিউটাউনে জাঁকিয়ে বসেছে মৃদু শীত। শহরের অন্যান্য প্রান্তের মতো এখানেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আজ দুপুরে তিনটে নাগাদ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। এক-দু’ ডিগ্রির ওঠানামা হলেও সকালের হিমেল হাওয়া আর সন্ধের শীতল আমেজ বজায় থাকবে রাজারহাট–নিউটাউনের আকাশে।