রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে হাড়োয়া এলাকার একটি আন্তর্জাতিক মানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল থেকে সম্প্রিতীর বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাসিবুর রহমান, মোক্তার মোল্লা,আবু সিদ্দিকী, সুভাষ সরকার,আইনজীবী মইনুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।