রাজমিস্ত্রির কাজে গিয়ে দোতলার ওপরে থাকা নির্মীয়মান সিঁড়ির উপরে থাকা ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। আজ মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হসপিটালে হল ময়নাতদন্ত। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম অরুণ হালদার। বাড়ি শতপটি মালোপাড়া এলাকায়। হাঁসপুকুর মীরের বাগান এলাকায় কাজে গিয়েছিলেন তিনি। গতকাল দুপুরে কাজ শেষ করে, সিড়ির ওপরের ছাদ থেকে নামার পথে আচমকায় উপর থেকে পড়ে যান অসাবধানতাবশত তিনি।