জলপাইগুড়ি: ফের নিজের বদল রুখে দিলেন রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন, জলপাইগুড়িতে হইচই, প্রশান্তের বিরুদ্ধে WBCS এ দুর্নীতির অভিযোগ ছিল
ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজগঞ্জের প্রভাবশালী বিডিও প্রশান্ত বর্মন। সম্প্রতি রাজ্যের এক সরকারি বিজ্ঞপ্তিতে তাঁকে উত্তর দিনাজপুরের ডিএমডিসি পদে বদলি করা হয়েছিল। কিন্তু মাত্র একদিনের মধ্যেই নতুন নোটিশে তাঁর বদলি বাতিল করে দেওয়া হয়। ফলে তিনি আগের মতোই রাজগঞ্জের বিডিও পদে বহাল থাকছেন। এই নির্দেশিকার সত্যতা যাচাই করেছে মঙ্গলবার রাতে জেলার এক আধিকারিক। উল্লেখ্য, এর আগেও দায়িত্ব নেওয়ার মাত্র আট মাস পর তাঁকে কালিম্পং-এ বদলি করা হয়েছিল, কিন্তু নবান্ন স