রবিবার পথ দুর্ঘটনায় আহত হলেন এক সাইকেল চালক। রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত সিংহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই আহত হন সাইকেল চালক।