খয়রাশোল সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজ ৩ রা ডিসেম্বর আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ নিয়মিত পাঠদানে সরব ছিল। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসে অংশ নেয় এবং শিক্ষকরা বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ও কারিগরি জ্ঞান প্রদান করেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শিক্ষার্থীরা হাতে-কলমে দক্ষতা অর্জন করছে। নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলার মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।