মঙ্গলকোটের ধারসোনায় অনুষ্ঠিত হল MLA কাপ-২০২৫। জাঁকজমকপূর্ণভাবে রবিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী, অভেদানন্দ থান্দার, নেপাল ঘরুই সহ অনান্যরা। জানা গিয়েছে, আটদলীয় এই ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় এদিন মুখোমুখি হয় জয়পুর রবীন্দ্র সংঘ ও অসিত চ্যাটার্জী একাদশ। এদিন মাঠ পরিক্রমা করে দর্শকদের মন জয় করেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।