কৃষ্ণনগর শহরের কালিনগর বারোয়ারীতলা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে নতুন গ্রহরাজ মন্দিরের শুভ সূচনা অনুষ্ঠিত হলো। বিশেষ পূজা-অর্চনা ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।এই উপলক্ষে এলাকার বহু মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।