সমগ্ৰ রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী ও সংলাপ নিয়ে সভা ও পদযাত্রা। এবার সেই কর্মসূচি নিয়ে নানুরে থুপসারা ও ননগর কড্ডা অঞ্চলে শনিবার দুপুরে হয়ে গেল উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের সংলাপ কর্মসূচি। এদিন ওই দুটি অঞ্চলেই বিশেষ পদযাত্রার মাধ্যমে করা হয় উন্নয়নের সংলাপ ও পাঁচালী নিয়ে সভা।ওই সভায় উপস্থিত ছিলেন- বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ,বিধায়ক বিধানচন্দ্র মাঝি,দুই অঞ্চলের গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।