রায়গঞ্জের ১৫ নাম্বার ওয়ার্ডে ভোট রক্ষা কর্মসুচীতে ওয়ার্ড পরিক্রমা ও সভা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার সন্ধ্যায় এমন তথ্য নিজের সামাজিক মাধ্যমে জানান বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন বিকালে এই ওয়ার্ড পরিক্রমা শুরু হয়। কর্মসুচীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী, শহর মহিলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস, স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর হিমাদ্রী সরকার সহ অনান্য নেতৃত্বরা।