জুড়ানপুর তদন্ত কেন্দ্রে সম্প্রীতি উৎসব কমিটির সহযোগিতায় আয়োজিত হলো “সম্প্রীতি উৎসব–২০২৬”। এই উপলক্ষে কালীগঞ্জ থানার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবির, যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার আমরনাথ কে সহ অন্যান্যরা।