পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে চেলিয়ামার বাসস্ট্যান্ড এলাকায় সংহতি দিবস পালন করা হল পথ সভার মধ্য দিয়ে।শান্তি ও সম্প্রতি বজায় রাখতে সারা রাজ্যের বিভিন্ন এলাকার পাশিপাশি পুরুলিয়ার চেলিয়ামাতেও দিনটি পালন করা হল রঘুনাথপুর 2ব্লক তৃণমূলের পক্ষ থেকে।এদিন ঐ পথ সভায় বক্তারা তাদের বক্তব্যে শান্তি ও সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান। চেলিয়ামার এই পথ সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা।