নদীয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ শ্রী শ্রী শ্যামা পূজা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর ২ নং ব্লকের অধিনস্ত ধুবুলিয়াতে দীর্ঘ বছর ধরে অনুষ্ঠিত হয়। এবারের ধুবুলিয়ার সকল পুজো কমিটির মধ্যে বেশ কয়েকটি পূজা কমিটিকে ৫ জন নিরপেক্ষ বিচারকের মাধ্যমে তাদের আলোক সজ্জা, মন্ডপ সজ্জা, প্রতিমা, সুর ও অন্যান্য বিষয়ের উপর বিচার করে বিশেষ ভাবে পুরস্কৃত করা হল।