অত্যাধিক এই যানজট রুখতে জেলা পুলিশ এবং ট্রাফিকের উদ্যোগে অভিযান শুরু হয়েছে। রাস্তার মধ্যে যত্রতত্র পার্কিং করে রাখা গাড়ি গুলিকে সাবধান করা হয়েছে, বেশ কিছু গাড়ির ফাইন ও করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সাথে হাসপাতালের বাইরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বেসরকারি এম্বুলেন্স গুলিকে রাস্তার উপর দাঁড়িয়ে না থাকার জন্য সাবধান করা হয়েছে।