সামনেই নির্বাচন, সেই সাথে আজ শনিবার থেকে শুরু হলো sir এর শুনানি পর্ব। সবদিক থেকে নিজেদের সংগঠনকে জঙ্গলমহলে আরো মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল। শালবনীতে আয়োজিত হলো তৃণমূলের বিশেষ বৈঠক। শালবনী ব্লকের পিড়াকাটা অঞ্চলের সমস্ত সদস্যদের এবং সকল নেতৃত্বদের সঙ্গে নিয়ে এদিন বিকেলে আয়োজন করা হয় এই সাংগঠনিক বৈঠকের। বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা।