রায়গঞ্জ: উপাচার্যহীনতায় অচলাবস্থা,প্রশাসনিক ও শিক্ষাগত কাজ থমকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে,জানালেন রেজিস্টার দুর্লভ সরকার
অস্থায়ী উপাচার্য ড. দীপক কুমার রায় দায়িত্ব ছাড়ার পর প্রায় ১৫ দিন ধরে উপাচার্যহীন অবস্থায় রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল ড.অর্ণব সেনের নামে অনুমোদন দিলেও এখনও সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় প্রশাসনিক, আর্থিক ও শিক্ষাগত নানা গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। বিশেষ করে পিএইচডি-সহ উচ্চশিক্ষার ক্ষেত্রে উপাচার্যের অনুমোদন জরুরি হওয়ায় সমস্যার মুখে পড়েছেন পড়ুয়ারা। তবে চলতি পরীক্ষাগুলি শিক্ষক ও কর্মীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পূন করার চেষ্টা চলছে