নির্বাচনের আগে ঘর গোছাচ্ছে তৃণমূল, মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। গতকাল প্রায় ১৭০ থেকে ১৮০ জন বিজেপি সদস্য বিজেপি ছেরে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় জানান এদিন মাঠমহুলা গ্রামে ৬০টি পরিবারের ১৭০থেকে ১৮০জন এবং অন্য দল থেকে কিছুজন মিলে মোট ২০০ জন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে দলীয় পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।