সিপিআইএমের দক্ষিণ এরিয়া কমিটি এর উদ্যোগে মানবাজার-২ নং ব্লকে অনুষ্ঠিত হলো মিছিল ও পথসভা। বুধবার বেলা ১১ টা থেকে ডাঙ্গরডি মোড় থেকে মিছিল শুরু হয়,এরপর মিছিল বোরো মোড়ে মিছিল শেষ হয়।মিছিল শেষে পথ সভা করা হয়।মূলত বাংলা বাঁচাও,জেলা বাঁচাও,শিক্ষা রক্ষার দাবিতে এই মিছিল করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা,ব্লক কমিটির সদস্য ও কর্মীরা।