গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার উস্তি থেকে উদ্ধার হয় সোনালির নলিকাটা দেহ। এরপরই তদন্তে নামে পুলিশ। উঠে আসে কামালউদ্দিন হালদারের নাম। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি কুখ্যাত অপরাধী। পুলিশের খাতায় তার নামে রয়েছে অস্ত্র আইনের মামলা। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে দেহ ব্যবসায় নামতেও বাধ্য করেছিল সে।