এসআইআর ফর্ম পূরণ নিয়ে আদিবাসীদের একাংশ কে ভুল বোঝানোর অভিযোগে মঙ্গলবার রাত্রি নাগাদ আরো একজনকে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বলাই সরেন,হুগলির পান্ডুয়ার বাসিন্দা।সূত্রের খবর ওই ব্যক্তি কিছুদিন আগে হুগলি থেকে এসে ঘাঁটি গেড়েছিল বান্দোয়ানে।তারপর থেকে কুকরুডাবর গ্রামের বিপিনবিহারী বেসরা ও বলাই সরেন যৌথ ভাবে এই কাজ করতো।বুধবার সকাল ১০ টা নাগাদ বলাই সরেন কে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।