গত ১৩ই নভেম্বর মহেশতলা থানার অন্তর্গত সারেঙ্গাবাদ এলাকার এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ হয়ে যায় নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের লোকজন বহু জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ ওই ব্যক্তির কোনো সন্ধান না পাওয়াতে মহেশতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।