তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন শালবনীতে। নিজের বুথে পতাকা উত্তোলন করলেন সালবনি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু কোয়ারি। তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার পতাকা উত্তোলন করেন মিনু কোয়ারি। পতাকা উত্তোলনের পর এদিন বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ 2026 এ বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করায় তৃণমূলের মূল লক্ষ্য বলে তিনি জানান, এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা যায়।