চম্পাহাটির হাড়ালে বাজি বিস্ফোরণ: মৃত বেড়ে ৩ এখনও গ্রেফতার অধরা, এলাকা পুরুষশূন্য চম্পাহাটিঃ চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার এই ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। এরপর সোমবার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ মণ্ডল নামে আরও এক জনের।