খড়িনদীর পারের গাছ থেকে ওড়নায় ফাঁস লাগানো যুগলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গলসী থানার পুলিশ। মৃত বিনু হাঁসদা(১৬)-র বাড়ি গলসীর সাহেবডাঙ্গায় ও মেঘনা মুর্মু(১৪)-র বাড়ি আউশগ্রামের তকিপুরে।পুলিশ ও মৃতদের পরিবার সূত্রে জানা গেছে,বেশ কয়েকবছর ধরেই প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে পরে বিনু হাঁসদা ও মেঘনা মুর্মু।এরপর তারা বিয়ের জন্যেও পরিবারের উপর চাপ বাড়াতে শুরু করে।কিন্তু বিয়ের জন্য যথোপযুক্ত বয়স না হওয়ায় দুই পরিবারই বিয়েতে সম্মত হয়নি।