উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের-এর উদ্যোগে রায়গঞ্জ শহরের রামকৃষ্ণ বিদ্যাভবন স্কুলের সামনে মানবিক কর্মসূচি নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের হাতে পানীয় জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, সহ-সভাপতি অরিন্দম সরকার, জেলা নেতা বাপ্পা দেবনাথ সহ অনেকেই।