চলতি বছরের শেষ দিনে আগামী নতুন বছরের উপহার, অর্থাৎ ২০২৫ এর শেষ দিনে 2026 এর নতুন বছরের উপহার খড়গপুর পৌরসভার। খড়গপুর শহরের দু'নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের জন্য নতুন বছরের আগে বসানো হলো স্ট্রীট লাইট। আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় এই নতুন লাইট লাগানো হলো খড়গপুর পৌরসভা ২নাম্বার ওয়ার্ডে। আজ বুধবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ এই স্ট্রীট লাইট বা পথ বাতির ইনস্টলেশন এর সময় এলাকায় উপস্থিত হয়েছিলেন খড়গপুর পৌরসভার পৌর প্রধান কল্যাণী ঘোষসহ অন্যান্যরা।