পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর এর উদ্যোগে তিন দিনের জয় জোহার মেলার উদ্বোধন হয়েছিল শনিবার। আজ সোমবার সেই মেলার শেষ দিনে মেলায় SIR এর সহায়তা কেন্দ্রে ফর্ম পূরণ করার জন্য উপচে পড়ল ভিড়। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অমর চন্দ্র মাজি ও জেলা পরিষদ সদস্য বাবুজন হেমব্রম কে সহায়তা কেন্দ্রে SIR এর ফর্ম ফিলাপ করতে দেখা যায়। নিতুড়িয়ার দীঘা অঞ্চলের ভস্কো ফুটবল ময়দানে আয়োজিত এই মেলায় তিনদিন ধরে নানান প্রতিযোগিতামূলক ক্রীড়ার আয়োজন করা হয়।