খড়্গপুরে সেভিক ভলেন্টিয়ারকে পিটিয়ে হত্যার মামলায় পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে দুইজনকে বাকিদের ধরতে তদন্ত চলছে পুলিশের। শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় খড়্গপুরের সিভিক ভলেন্টিয়ার উদয়ের। মৃত সিভিক ভলেন্টিয়ার উদয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো তৃণমূল। খড়গপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে সন্ধ্যায় উদয়ের প্রতীকৃতি ছবিতে মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।