ধৃতদের নাম শেখ মিরাজ, শেখ জাকির মহম্মদ ও আক্কাস আলি শেখ ওরফে শেখ আক্কাস। রায়না থানার বেলসর গ্রামে তাদের বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে বেলসর গ্রামেরই পায়েল খাতুনের সঙ্গে আক্কাসের ছেলে মিরাজের বিয়ে হয়। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বিয়ের কিছুদিন পর বাপেরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হয় পায়েলকে। তা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়।