বর্ধমান ১: ৪ রকমের ভোটারের নাম বাদ যাবে,মৃত ভোটার,ভূয়ো এবং মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বর্ধমানে বললেন শুভেন্দু অধিকারী
রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কার্জন গেটে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তাঁকে মিছিল ও সভা করতে না দেওয়ায় এদিন শুরুতেই শুভেন্দু বলেন, যাঁরা বাধা দিচ্ছেন, তাঁদের চিনে রাখছি, মনে রাখছি। ২৬-এ বদলও হবে বদলাও হবে। উল্লেখ্য, রাজ্যে সিপিএমের হাত থেকে তৃণমূল ক্ষমতায় আসীন হবার পর হিংসা রুখতে তৃণমূল সুপ্রীমো ডাক দেন বদলা নয়, বদল চাই।