মকর সংক্রান্তির পুণ্য লগ্নে শালবনির ঐতিহাসিক কর্ণগড় মহামায়া মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। আজ বুধবার সকাল থেকেই দেবীর চরণে পুজো দিতে আসেন বহু মানুষ। শীতের সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেন। বিশ্বাস ও ভক্তিভরে দেবীর আশীর্বাদ নিয়ে দিনটি উদযাপন করছেন সাধারণ মানুষ। ভিড় সামলাতে মন্দির চত্বরে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে।