মঙ্গলবার সকালে গলসি এক নম্বর ব্লকের সিমনোড় পেট্রোল পাম্প এর কাছে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৫০-৫৫, তবে স্থানীয়রা জানিয়েছেন ভবঘুরে ওই মানুষটি বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে এলাকায়। আজ সকালেই অজানা লরির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় মানুষজন দূর্ঘটনার কথা গলসি থানায় জানালে পুলিশ এসে মৃতদেহটি এদিন দুপুর একটায় উদ্ধার করে নিয়ে যায় মর্গে