এস আই আর এর পরবর্তী পর্যায়ে কি কি করণীয় তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো চকচকায়। এদিন কোচবিহার 2 নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত চকচকা খাপাইডাঙ্গা এবং খাগড়াবাড়ির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রধান সহ অন্যান্য নেতৃত্বের সাথে পঞ্চায়েত সমিতির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন কোচবিহার 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দে এস আই আর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।