আচমকা পড়ে গিয়ে আহত বৃদ্ধার রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য করনদিঘির বুধরায়। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত বৃদ্ধার নাম লগ্নিত সিংহ, বয়েস আনুমানিক ৮৫ বছর, বাড়ি করনদিঘি থানার কামারতোর এলাকার বুধরায়। পরিবারের দাবী শুক্রবার দুপুরে আচমকাই পড়ে যান বৃদ্ধা। তাকে উদ্ধার করে প্রথমে করনদিঘি হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।