‘ছট’ শব্দের অর্থই ষষ্ঠী — কারণ কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতেই পালিত হয় এই উৎসব। বিশ্বাস করা হয়, সূর্য দেবই জীবনের শক্তির উৎস, আলো ও সুস্বাস্থ্যের দাতা। তাই ভক্তরা নির্জলা উপবাস করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করেন। সোমবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মশাগ্রামে বিভিন্ন ঘাটে সূর্যদেব ও তাঁর পত্নী ঊষা দেবীর আরাধনায় ব্রতী হলেন বিহারি সম্প্রদায়ের মানুষেরা।