ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার কুন্ডলার সর্বমঙ্গলা মন্দিরে পূজো দিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালী যে বই সেই বই বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে দেওয়া হচ্ছে। ময়ূরেশ্বর সাতটি বুথে এই কর্মসূচি করা হলো। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'পাড়ায় পাড়ায় উন্নয়নের সংলাপ'। এর মূল উদ্দেশ্য ছিল বাংলার মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া এবং বিরোধীদের ছড়ানো কুৎসা ও অপপ্রচারের দৃঢ় বিরোধিতা করা।