ধৃতের নাম প্রসেনজিৎ বণিক। মেমারি থানার শ্যামলাগড় এলাকায় তার বাড়ি। সেখান থেকেই সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২৮ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক।ধৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নিের্দশ দিয়েছেন বিচারক। নাবালিকা ও তার বাবার গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর নির্দেশ দেওয়া হয়