ছঠ উৎসবের আগমনে দুর্গাপুর শহরজুড়ে ভক্তি, আনন্দ ও ঐক্যের আবহ। এই উপলক্ষে দুর্গাপুর মহাছঠ সমন্বয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ওয়ার্ড নং ১৩ মেইন গেট ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত হলো ছঠ পূজার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। বিশাল মঞ্চ তৈরি করে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত ছঠব্রতী মহিলা, স্থানীয় নাগরিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। মাঠজুড়ে “ছঠ মাইয়া কি জয়” ধ্বনিতে মুখরিত হয় চারদিক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত