আজও মহিষ বলির প্রচলন রয়েছে কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের নলহাটির বড় ঠাকুরুনের পুজোয়। এদিন মঙ্গলবার বিকেলের পর মহিষ বলি শেষে মহিষের মাথা নিয়েই উদ্যাম নিত্য ভক্তদের। এদিন মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বড় ঠাকুরের মন্দিরের সামনে এমনই দৃশ্য ধরা পরল। জানা যায় মুঘল আমল থেকে এই পুজো হয়ে আসছে। পঞ্চমুন্ডির আসনে দেবীকে এখানে পুজো করা হয়। তবে এখানে কোন ঘট বসানো হয় না। বর্তমানে বিভিন্ন ব্রাহ্মণ পরিবার এই পূজোর দায়িত্বে রয়েছেন।