বরাবাজার: সাড়ে পাঁচশত বছরের পুরনো ইন্দ্র দেবের পুজো এবং দন্ড উত্তোলন হলো বরাবাজারে
প্রায় সাড়ে পাঁচশত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বরাহভুম রাজ প্রতিষ্ঠিত বরাবাজারে ইন্দ্রদেবের পূজা ও ইন্দ্রদণ্ড উত্তোলন। করম একাদশীর পরের দিন ইন্দ্র দ্বাদশীতে এই উৎসবকে ঘিরে একসময় চরম উৎসাহ ও উদ্দীপনা ছিল বরাবাজার এলাকায়। বরাহভূম রাজ পরিবারের বর্তমান পুরুষ প্রতীক সিংহ দেবের হাতে পরম্পরা মেনে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উত্তোলন হলো ইন্দ্র দণ্ড।