বোলপুরের পারুলডাঙ্গা ইলেকট্রিক সাব-স্টেশনের সামনের মাঠে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হতে চলেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মদিবস। আজ ৬ ই ডিসেম্বর আনুমানিক বিকেল ৪ টে নাগাদ আয়োজকদের অনুমান, এদিন প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।জানা গেছে, ঠাকুরের বাণী ও আদর্শকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। ভক্তদের জন্য মহাপ্রসাদ তথা ‘আনন্দবাজার’-এরও বিশেষ ব্যবস্থা রাখা হয়