ঘটনাটি নাকাশীপাড়ার খিদিরপুর দাসপাড়া নেপাল দাসের মেয়ে রুমকি দাসের । বেথুয়াডহরি উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের ছাত্রী । গত শুক্রবার স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার কথা । কিন্তু সে আর বাড়ি ফেরেনি । এরপর তার বাবা-মা তাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। তার কোন সন্ধান না পেয়েঅবশেষে আজ নাকাশীপাড়া থানার দ্বারস্থ হলেন। আজকে অপরিচিত নম্বর থেকে একটি ফোন আসে তাদের কাছে । যেখানে। আজকে একটি ফোনে দেড় লক্ষ টাকার দাবি করা হয়।