পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের PWD জায়গায় বাস করেন এক সংগ্রামী নারী ঝরনা শি,বিয়ের দু'বছর পর থেকে স্বামী অসুস্থ, সংসারে যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন |দুই মেয়েকে সঙ্গে নিয়ে কখনো সাইকেল চালিয়ে সবজি বিক্রি করে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন |কখনো টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন |সরকারের লক্ষী ভান্ডার ছাড়া আর কোন সরকারি সুবিধা তিনি পাননি |জীবনের প্রত্যেকটা মুহূর্ত হাসিমুখে এগিয়ে চলেছেন ঝর্ণা শি.