প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে আলোর উৎসব এবং শক্তি আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। তেমনি কৃষ্ণনগর শহর জুড়ে শতাধিক ক্লাব বারোয়ারিতে হচ্ছে কালীপুজো। এদিন সন্ধ্যায় কৃষ্ণনগর শহরের বেশ কয়েকটি ক্লাব বারোয়ারির কালীপুজোর শুভ সূচনা করলেন কৃষ্ণনগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিতা দাস। পাশাপাশি বেশ কয়েকটি ক্লাব বারোয়ারি তে হয় বস্ত্র দান।