কেতুগ্রামের কান্দরায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ওই শিবিরে হাজির হন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা। সেফা মেডিক্যালের উদ্যোগে আয়োজিত এই শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে উপকৃত হন এলাকাবাসী।